শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে খাজরা ইউনিয়নের ফটিকখালীতে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিবপদ মন্ডল।

মানববন্ধনে বক্তারা বলেন, খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ১০ হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারনে ফসল থেকে বঞ্চিত হচ্ছে। এসব জমি থেকে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম চেউটিয়া নদী সংলগ্ন কালকি নামক স্লুইসগেটটি বন্ধ থাকায় লবনাক্ত পানি ফসলি জমিতে চলে যায়। এছাড়া বর্ষাকালে বিলের জমি নদীতে নিষ্কাশিত হতে পারে না। এসব কারনে এই এলাকার কৃষকরা চাষের বদলে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।

এসব সমস্যা সমাধান করে দ্রুত জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কিংকর মন্ডল, হিরন্ময় মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, প্রদীপ চক্রবর্তী, গনেশ চন্দ্র বৈদ্য প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!