শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কৃতি ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে সমবেদনা ও মাজার জিয়ারত করলেন এমপি দোলন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ৪ আসনের নির্বাচনী এলাকার কালিগঞ্জে উপজেলার মৌতলা ইউনিয়নের জাতীয় কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা’র অকাল মৃত্যুতে তার বাড়িতে সমবেদনা জানিয়ে কবর জিয়ারত করলেন এসএম আতাউল হক দোলন এমপি।

আজ সোমবার (১৮ মার্চ’২৪) বিকেলে তিনি রাজিয়ার সন্তান, মাতা ও পরিবারের সকলকে খোঁজ খবর নেন এবং সদ্য প্রসূত সন্তানের সার্বিক বিষয়ে দেখভাল করবেন বলে জানান। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, রমজান নগর ইউপি চেয়ারম্যান আল মামুন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মানবাধিকার কর্মী শেখ আনছার উদ্দিন লাভলুসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১৩ মার্চ রাত সাড়ে ১০ টায় ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মদেন কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা। ঐ রাতেই রক্তক্ষরণ ও স্ট্রোক জনিত কারণে আনুঃ রাত ৪ টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!