রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় ইলেকট্রনিক্স দোকানে আগুন 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া বাজারে তুলি মোবাইল এন্ড ইলেকট্রনিক্সের দোকানে বিদ্যুৎ এর শর্ট শার্কিট থেকে রবিবার ভোর রাতে আগুন লেগে সব মালঅমাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে ব্যবসায়ী বাকাচাঁদ মন্ডলের।
শাহীন আলম, রফিকুল ইসলামসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, রবিবার ভোর ৪ টার দিকে সেহেরির সময় কিছু জেলে মাছ মারার জন্য দলুয়া বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঐ দোকানের মধ্যে চটপট শব্দ আর আগুন জ্বলছে দেখে তারা চিৎকার করে। এক পর্যায়ে লোকজন এগিয়ে এসে  বিদ্যৎ অফিসে মোবাইল করলে সঙ্গে সঙ্গে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে দেয়।  কিন্তু তার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক শুক্তিয়া গ্রামের বাকাচাঁদ মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। ভোর রাত ৪ টার দিকে খবর পান তার দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ঐ রাতেই এসে তিনি দেখেন দোকানের  যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ  টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান তিনি।  
এদিকে রবিবার সকালে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে আগুন লেগেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!