শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা!

কালিগঞ্জে বন্ধু ফোরামের মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত(ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধু ফোরাম এর ২৫৩তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ মার্চ-২০২৪) বিকাল ৫ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে বন্ধু ফোরামের মাসিক সভায় সভাপতিত্ব করেন বন্ধু ফোরাম এর সভাপতি ও সুশীলনের পরিচালক সু সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। অত্র সংগঠনের সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সহ-সভাপতি শেখ আবু তাহের, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধ্যক্ষ অমল সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু ও জি এম আবু আব্দুল্লাহ হাসান, সদস্য শেখ রিয়াজুল ইসলাম, শাহরিয়ার খাঁন রিপন, গোলাম আয়ুব জুলু, শেখ শাকির আহমেদ বাবু, শিক্ষক মাহবুবুর রহমান, শেখ রফিকুল ইসলাম, দিপালী স্বর্ণকার, আব্দুল করিম মামুন হাসান প্রমুখ।

সভায় আগামী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বন্ধু ফোরাম এর পক্ষ থেকে সকালে বিজয়স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করা হবে। এছাড়া বন্ধু ফোরামের মাসিক সঞ্চয় ও জমা হিসাবসহ বন্ধু ফোরামের উত্তরোত্তর উন্নতি করনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইফাতারী ও রাতের ডিনার এর আপ্যায়নসহ হোস্টের দায়িত্ব পালন করেন বন্ধু ফোরামের সদস্য বিশিষ্ট সাংবাদিক শেখ আব্দুল করিম মামুন হাসান। এসময়ে অতিথি হিসেবে অংশগ্রহণ করেণ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!