শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা!

অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুটবলার কালিগঞ্জের প্রসুতি মা রাজিয়া সুলতানা আর নেই

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা সন্তান জন্মদানের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহষ্পতিবার ভোর চারটার দিক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের বাপের বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের মৃত নূরালী সরদারের ছেলে মোঃ নজরুল ইসলাম সরদার জানান, তার বোন রাজিয়া সুলতানা পাঁচ ভাই বোনের মধ্যে ছোট। সে অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য হিসেবে বর্তমান খেলাধুলা করছে। এর আগে সে অনুর্দ্ধ ১৪, অনুর্দ্ধ -১৫, অনুর্দ্ধ -১৬, অনুর্দ্ধ -১৭ ও অনুর্দ্ধ -১৭ ও অনুর্দ্ধ ১৮ দলে সুনামের সঙ্গে খেলা করেছে। দেশ ও দেশের বাহির ভারত, চায়না, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান, তাজাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে ফুটবল খেলে খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে সে অনেক পুরষ্কার পেয়েছে।

নজরুল ইসলাম আরো জানান, উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিতালুনেছা ফুটবল টিমে খেলার সুবাদে রাজিয়ার সুখ্যাতি বাড়ে। পরবরর্তীতে সে কুশুলিয়া কলজিয়েট স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনার সময় ফুটবল প্রাকটিস করতো। ২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়ি কালিগঞ্জের লক্ষীনাথপুর স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। পরবর্তীতে তার শরীর অসুস্থ হয়ে পড়লে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে ডাঃ গোলাম মোস্তফা জানিয়েছেন। বৃহষ্পতিবার বাদ আসর বাড়ির মাসের মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বর্তমানে রাজিয়ার সদ্যজাত পুত্র সন্তানটি সুস্থ আছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!