বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন

✍️দেশ টাইমস ডেস্ক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫ নভেম্বর পৌর কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে রবিবার বিকাল ৪টায় সুলতানপুর ঝিলপাড়া আবুল হোসেন মোড়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাংবাদিক সেলিম রেজা মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আলমাহমুদ পলাশ, পৌর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল, জেলা কৃষক লীগের সদস্য খন্দকার আনিসুর রহমান, পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক আবুল কালামসহ স্থানীয় কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শেখ মিনহাজ হোসেনকে আহবায়ক ও যুগ-আহবায়ক যথাক্রমে সিদ্দীকুর জামান, শেখ তরিকুল ইসলাম সুমন, শরিফ আহমেদ, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান সোহেল এবং আহবায়ক কমিটির সদস্য হয়েছেন সৈয়দ মিজানুর রহমান, আব্দুল্লাহ হোসেন, শেখ মিহির আলি, আবাস আলী, শেখ আহসান হাবিব রুবেল, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, তানভির হোসেন, পলাশ হোসেন, শহিদুল ইসলাম, আমিনুর রহমান, মতিনুর রহমান, ব্রাইট হোসেন, মমতাজ আক্তার রিপা, সাহিদা আক্তার সহ ২১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!