সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না 

কলারোয়ায় ৫দিন ধরে নিখোজ সাদ্দাম! সন্ধান চায় তার মা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ৫দিন ধরে আক্তারুজ্জামান সাদ্দাম নামের এক ছেলে নিখোজ হয়েছে। এই ছেলের সন্ধান দাবী করে তার মা মনজুয়ারা খাতুন কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জানা গেছে-আক্তারুজ্জামান সাদ্দাম নামের ২৮ বছরের এই ছেলেটি গত ১৬ অক্টোবর-২৩ তারিখ সকাল থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। নিখোজ হওয়ায় ছেলেটি কলারোয়া উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের মোঃ আফসার আলী ও মনজুয়ারা খাতুনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন। খুলনা মেডিকেলে নিয়মিত ভাবে চিকিৎসাও চলছিলো সে। ঘটনার দিন রাতে বাড়ীতে ফিরে না আসায় আত্নীয় স্বজনদের বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায়ও খুঁজে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাই এই ছেলেটির কোন খোঁজ পেলে দয়া করে নিচের নাম্বারে-০১৭৪৩৯২৮৩১০ যোগাযোগ অথবা নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সন্ধান দাবী করে তার মা মনজুয়ারা খাতুন কলারোয়া থানায় গত (২০অক্টোবর) সকালে একটি সাধারণ ডায়েরী করেছেন। যার ডায়েরী নং-১০৮২।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-ছেলেটির নিখোজ হওয়ার বিষয়ে ইতি মধ্যে পুলিশ সন্ধানী অভিযান শুরু করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!