শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অংশগ্রহণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ১৫০ টি সেতু, ১৪ টি ওভারপাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষাকেন্দ্র, ডিটিসিএ ভবন এবং সড়ক দূর্ঘটনায় আহত-নিহত ব্যক্তি/পরিবারের মধ্যে ক্ষতিপূরন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় ভিডিও কনফারেন্স সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মতিয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, বিলাল বিশ্বাস, হাফিজ হোসেন, মশিউর রহমান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!