বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন

ঝালকাঠিতে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ 

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করণ কর্মশালা ও চেক বিতরণ করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, রাজাপুর, ঝালকাঠির তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এ আয়োজন করেন।

আজ ৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে উদ্বুদ্ধ করণ বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। 

অনুষ্ঠানে ট্রেড প্রশিক্ষক, বিউটিফিকেশন মোসাঃ শাহানারা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের উদ্বুদ্ধ করণ বক্তব্য প্রদান করেন, ঝালকাঠি জেলা মহিলা আওয়ামী’র সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীর মুক্তিযোদ্ধা রমারানী দাস। এসময় প্রশিক্ষক এবং প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, প্রশিক্ষণ কর্মকর্তা মোসাঃ সামিরা আক্তার। 

জাতীয় মহিলা সংস্থার ঝালকাঠি জেলা কার্যালয়ের চেয়ারম্যান ফজিলাতুন নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে পাঁচটি ট্রেডের প্রশিক্ষনার্থীরা তাদের বানানো জিনিসপত্র প্রদর্শনীর জন্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করেন। সব শেষে প্রশিক্ষনার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। 

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর প্রসংশা করে বলেন, নারীরা আজ অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে স্বাবলম্বী। যা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। তারা আরো বলেন নারীরা আজকে পিছিয়ে নেই। তারাও পুরুষের পাশাপাশি আজকে সর্বক্ষেত্রে অবদান রাখছে। সমাজের নারীদের নিয়ে ভ্রান্ত ধারনা দূর করে নারীরাই আজকে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!