শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

কলারোয়া আ’লীগের সভাপতি কর্তৃক নৌকা প্রতিকের প্রার্থীর বিরোধীতা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমানের বিরুদ্ধে ৮নং কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে প্রকাশ্যে ও অনলাইন মিডিয়ায় নৌকার প্রার্থীর বিপক্ষে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কলারোয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি ও ৮নং কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলার নাকিলা গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে স,ম, মোরশেদ আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও মরহুম সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের ভাই সরদার আব্দুর রউফ দু’জনের নাম প্রস্তাব আকারে গেলে স্থানীয় সরকার মনোনয়স বোর্ডের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আমি নৌকার মনোনয়ন পাই। কিন্তু কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও ৮নং কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান তফসিল ঘোষনা হওয়ার পর থেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন করে প্রকাশ্যে ও অনলাইন মিডিয়ায় নৌকার প্রার্থীর বিপক্ষে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করে চলেছেন। গত ৭ অক্টোবর ফিরোজ আহম্মেদ স্বপন এর গ্রামে সাতপোতা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ের জন্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের কাছ থেকে ঘর ভাড়া নেন। কেন নৌকা প্রতিকের প্রার্থীকে ঘরভাড়া দেয়া হয়েছে তার কৈফিয়াত চেয়ে তাকে খুন জখমের হুমকি দেন স্বপন। এমনকি ওই অফিস আগুনে পুড়িয়ে দেয়ারও হুমকি দেন তিনি। নৌকা প্রতিকের পক্ষে কাজ করায় বেড়বাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তরের উপর চাপ সুষ্টি করেন তিনি। সিঙ্গা বাজারে আমার নির্বাচনী কার্যালয়ের ভাড়ার ঘরের মালিককে ডেকে নিয়ে হুমকি ধামকি দেন ও তাকে ঘরে তালা মেরে দিতে বাধ্য করেন। এভাবে তিনি নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।

স,ম, মোরশেদ আলী অভিযোগ করে বলেন, নিউজ অব সাতক্ষীরার অনলাইন ভার্সনের একটি খবরে দেখা যায় যে, আমি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেনি বলে প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট। তাছাড়া ফিরোজ আহম্মেদ স্বপন আমার পরিবার সর্ম্পকে শালিনতা বিবর্জিত কথাবার্তা বলেছেন। উক্ত স্বপন সর্ম্পকে আমাদের কিছুই অজানা নয়। সে কৌশলে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ ও নৌকা প্রতিকের বিরোধীতাকারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও অবঃ প্রধান শিক্ষক আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!