শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

জাতীয় শোক দিবস উপলক্ষে বেসিক ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও খাদ্যসামগ্রী বিতরণ (ভিডিওসহ)

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস –২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেসিক ব্যাংক লিমিটেড, টুঙ্গিপাড়া শাখার আয়োজনে বৃক্ষরোপন, এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ এবং বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে শামসুল উলুম সুলতানিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনিসুর রহমান। তিনি নিজ হাতে শামসুল উলুম সুলতানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমের চারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন। এরপর তিনি এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বেসিক ব্যাংক লিমিটেড -এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, তেল, মুরগীর মাংস সহ শুকনো খাবার) মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

এসময় বেসিক ব্যাংক লিমিটেড, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক ফরিদ আহমেদ, বেসিক ব্যাংক গোপালগঞ্জ উপ-শাখার ইনচার্জ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো.হুমায়ুন কবির, শামসুল উলুম সুলতানিয়া মাদ্রাসার মুহ্তামিম ও মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সিইও মো. আনিসুর রহমান ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!