শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে ৪দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কা‌লিগঞ্জে দেয়া ডিএম‌সি ক্লাবের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্ণা‌মন্টের উদ্বোধণী খেলা‌ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২০) বিকাল ৪ টায় দেয়া ফুটবল মাঠে প্রধান অতি‌থি হিসাবে এ খেলার উদ্বোধন উপজেলা প‌রিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্রধান অতি‌থি বলেন, কোন জাতির যুব শক্তিকে সংগঠিত করতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে যুব শক্তির মধ্যে ঐক্য আসে। পৃথিবীর অন্যান্য দেশের যুব শক্তির পরিচয় ঘটে। এ পরিচিতি বিশ্ব শান্তিতে যথেষ্ট সহায়ক। যে জাতির মধ্যে খেলাধুলা যত বেশি সে জাতির যুব শক্তি ততো সবল এবং কর্মক্ষম। যে জাতির মধ্যে খেলাধুলা নেই, সে জাতি দুর্বল অক্ষম এবং শক্তিহীন। অচিরে এই জাতি পরাশক্তির কবলে পড়তে বাধ্য। আমাদের স্বাধীনতা যুদ্ধে যে যুব সম্প্রদায় বৃহত্তর ভূমিকা পালন করেছিল তারা যদি এমন দুর্বল ও শক্তিহীন হতো, তবে স্বাধীনতা এত সহজলভ্য হতোনা একথা নিশ্চিত এবং সত্য। তাই খেলাধুলার ব্যাপক প্রচলন ও উৎসাহ অনস্বীকার্য। এছাড়া খেলাধুলার আন্দোলন যত জোরদার হবে, সে জাতির যুব শক্তির সকল প্রকার কলহ, বিবাদ ও অন্যান্য অপকর্ম থেকে বিরত থাকবে। আজ আমাদের দেশের যুব শক্তির যে অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে তা এই খেলাধুলা ও শিক্ষার ব্যাপক প্রসারের অভাবে। যুব সমাজের অবসর সময় যদি এমনি খেলাধুলার মধ্যে নিয়োজিত করা হয় তাহলে সকল প্রকার কুকর্ম থেকে তারা বিরত থাকবে। কুচিন্তা মুক্ত থাকবে নেতৃত্বের প্রশিক্ষণ পাবে। নেতাকে সম্মান করতে শিখবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। সুস্থ-সবল জাতি গড়ে উঠবে। উক্ত খেলায় বীর মু‌ক্তি‌যোদ্ধ‌া আব্দুল হা‌কিমের সভাপ‌তিত্বে বক্তব্য রাখেন উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এসময় উপ‌স্হিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাংবা‌দিক সাজেদুল হক সাজু, সমাজসেবক ফিরোজ আলম সহ ক্রীড়া‌মোদী হাজার হাজার দর্শক। ‌উদ্বোধনী খেলায় অংশগ্রহন ক‌রেন শ্যামনগর জ‌মিদার বা‌ড়ি ফুটবল একাডেমী ও নলতা ও‌ভি স্যাটালাইট ফুটবল টিম।‌খেলায় উভয় দলই ১-১ গোল করার কা‌রনে টারব্রেকা‌রের মাধ্য‌মে ১ গো‌লে জয় লাভ করেন শ্যামনগর জ‌মিদার বা‌ড়ি ফুটবল একাডেমী।‌ খেলা‌টি‌তে প‌রিচালনা করেন আন্তজা‌তিক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু।দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!