সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঁকাল রমজান আলী সড়ক এলাকায় মেকাডাম কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট ) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার ০৬ ওয়ার্ড কাউন্সিলর কাজী মারুফ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেকাডাম কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পোস্ট মাস্টার প্রবীণ শেখ লুৎফুল হক, সাইফুল ইসলাম প্রিন্স, শেখ উজ্জল, শেখ মোশফেক আহম্মেদ, কাজী জিল্লু, শেখ জামশেদ হোসেন, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ০৬ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নূর মনোয়ার হোসেন, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, পৌরসভার সার্ভেয়ার মামুন প্রমুখ।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল সিএনবি রাস্তা সংলগ্ন মরহুম মমিন মাস্টার এর বাড়ি হতে শেখ পাড়া মসজিদ প্রবেশ মুখ পর্যন্ত ৫৬৫ মিটার লম্বা ও সাড়ে ৮ ফুট আড়ে মেকাডাম কার্পেটিং রাস্তা প্রায় ১৮ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় এলাকা বাসীর পক্ষ থেকে এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরে মেকাডাম কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!