বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শ্যামনগরের ২জন নিহত

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার শিবচর থানাধীন আইজু দত্তপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের ২জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর মাজাট গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আহম্মদ আলী (৫১) ও একই উপজেলার পাতড়াখোলা গ্রামের দীনবন্ধু মন্ডলের ছোট  ছেলে ইন্দ্রজিৎ  কুমার মন্ডল (২৯)।
মৃত আহম্মদ আলীর ছেলে আকাশ গাজী ও  মৃত স্বরজীৎ মন্ডল এর ভাই বাসুদেব মন্ডল এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব- ১৫-১৬৩০) এর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য শিবচর থানায় এজাহার দায়ের করেন। 
এজাহার সূত্রে জানাযায়, ৩ জুলাই সোমবার ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব-১৫-৪২১৭) করে আহম্মদ আলী ও স্বরজীৎ কুমার মন্ডল সাতক্ষীরা আসার পথে উক্ত বাসের সামনের বাম পাশের চাকায় হাওয়া কমে যাওয়ায় ৩ জুলাই দিবাগত রাত আড়াই টার সময়  মাদারীপুর জেলার শিবচর থানাধীন আইজু দত্তপাড়া নামকস্থানে রাস্তার বামপার্শ্বে বাসটি পার্কিং করে চাকা পাল্টানোর সময় একই দিকগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো- ব- ১৫-১৬৩০) এর চালক দ্রুত গতিতে বাসটি চালিয়ে যাওয়ার সময় পার্কিং করা বাসটির পিছনে স্বজোরে ধাক্কা মারলে চাকা পরিবর্তনে সহযোগিতাকারী বাসের যাত্রী আহম্মদ আলী  এবং স্বরজীৎ কুমার মন্ডল ২জন গুরুতর আহত হলে শিবচর হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবচর পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষনা করেন। 
শিবচর থানা পুলিশের অনুমতি নিয়ে মৃতের স্বজনরা তাদের লাশ নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দেয়  এবং ৪ জুলাই রাত ১১ টার সময় শ্যামনগরে পৌঁছায়। এবং লাশ ঐ রাতেই দাফন সম্পন্ন করেন। মৃত দেহ শ্যামনগরে ফিরিয়ে আনতে সাথে থেকে সার্বিক ভাবে সাহায্য করেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন এর শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবু লাল মন্ডল।
শিবচর হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। ঘাতক এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস এর চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!