শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

তালায় কপোতাক্ষ নদের নাব্যতা হ্রাস নিয়ে আলোচনা সভা

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ নদের নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত এক আলোচনা সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ ও পানি কমিটির আযোজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুহফুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, আশরাফুন নাহার, কল্পনা সরকার, সুনন্দা ভদ্র, জিএম শহিদুল্লাহ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা প্রমুখ।

আলোচনা সভায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মৃতপ্রায় নদীসমূহের বর্তমান পরিস্থিতি এবং কপোতাক্ষ নদের পাখিমারা বিলের কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, দ্রুত টিআরএম চালুসহ পেরিফেরিয়াল বাধ সংস্কার, বেতনা খনন প্রকল্পে টিআরএম সংযুক্ত করার কথা উঠে আসে। এছাড়া বিভিন্ন সমস্যা সমাধান কল্পে দ্রুত সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে মতবিনিময় করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!