রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

প্রচণ্ড তাপদাহের পর সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

সপ্তাহব্যাপী প্রচণ্ড তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে সাতক্ষীরাতে। আজ শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে সাতক্ষীরা সদরসহ সাতটি উপজেলাতে এ বৃষ্টি চলছে।

একদিকে ঘনঘন লোডশেডিং অপরদিকে প্রচণ্ড গরমে এক সপ্তাহকাল ধরে সাতক্ষীরাবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠেছে। লোডশেডিং এর কারণে যেমন ঘরে থাকা দায় হয়ে উঠেছিল, তেমনি তীব্র তাপদাহের কারণে সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে উঠেছিল। বৃষ্টি ও তাপদাহের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল হচ্ছিল কৃষি, মাছের খামার, জীব বৈচিত্র, পশুসম্পদ ও পোল্ট্রি শিল্প। বৃষ্টির জন্য শুধু কৃষক নয়, সাধারণ মানুষ সৃষ্টিকর্তার কাছে আকুতি জানাচ্ছিল। এরই মাঝে শুক্রবার বিকেল পৌনে ৬টা থেকে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হওয়ায় সাতক্ষীরাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। তবে বৃষ্টির পরপরই মেঘের গর্জন শুরু হওয়ায় রাস্তাঘাটে মানুষ ও যান চলাচল কমে যায়। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর গরম কমতে শুরু করে।

সাতক্ষীরা আবহওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, এই মুহুর্তে বৃষ্টির পরিমান জানানো সম্ভব নয়। তবে জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। বিকেল ৬টার তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!