শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

নিষেধাজ্ঞা অমান্যে করে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় মালামালসহ ৮ জেলে আটক

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা অমান্যে করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় নদীতে মাছ ধরার সময় বিভিন্ন মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বনবিভাগ মাদারবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

আটককৃত জেলরো হলেন, খুলনা কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে সফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আলামিন, রশিদ গাজীর ছেলে নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান, যাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

বনবিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্যে করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় নদীতে মাছ ধরছে একদল জেলে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ সোলাইমান হোসেনের নেতৃত্বে সকালে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মাদারবাড়িয়া নদী থেকে উক্ত ৮ জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত দুুটি বড় নৌকা, ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে বনবিভাগের সদস্যরা।

সুদরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরন নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জেলেরা গহীন সুন্দরবনের ভিতরে নদীতে মাছ ধরার অপরাধে তাদের আটক করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!