সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

কৃষি ইউনিটের আওতায় তালায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ বিষয়ক প্রশিক্ষণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৭৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষ বিষয়ক ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সম্পন্ন হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ. এস.এম. মুজিবুর রহমান, কৃষিবিদ গিয়াস উদ্দিন, সংস্থার মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী, পিএটেক আব্দুল হাদি, রানা এবং সফল গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষী সাইফুল ইসলাম প্রমুখ। দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে কৃষকদের গ্রীষ্মকালীন বেবী তরমুজের বীজ, জাত, জমি প্রস্তুত, মালচিং পেপার, আন্তঃপরিচর্যা এবং রোগ ও পোকামাকড় দমন প্রভৃতি বিষয়ে আধুনিক কলাকৌশল হাতে কলমে শেখানো হয়। এছাড়া কৃষকদের বিভিন্ন জৈব পদ্ধতি যেমন- ফেরমোন ফাঁদ, আঠালো ফাঁদ, জৈব ছত্রাকনাশক ও কীটনাশক, ফ্রুট ব্যাগিং ও জৈব সার জমিতে ব্যবহার পদ্ধতি শেখানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!