শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

গোপালগঞ্জে ৬ শত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা আ’লীগের সভাপতি (ভিডিওসহ)

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর ২০২৩ উদযাপন উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

রোববার (২ এপ্রিল) সকাল ১০ টায় গোপালগঞ্জ যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬ শত হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি ও ২০০ গ্রাম ওজনের গুড়া জুসের প্যাকেট বিতরণ করেন। এসময় তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল জলিল খান সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আ.লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, সমাজের বৃত্তবানরা যদি পরিকল্পিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে এলাকায় দুঃস্থদের জন্য ঈদের আনন্দ আর ফিকে হবে না। অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরো বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের মানবিক নেতা মাহাবুব আলী খান ও তার ভাই গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল জলিল খান প্রতিবছরই পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে থাকেন। এ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!