শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। দক্ষিনপূর্ব এশিয়ার প্রথম শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড”। ইতোমধ্যেই গৌরবের ৪০ বছর সুসম্পন্ন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তিতে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো ”সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা ও ইফতার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৫‌ টায় গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকার মরহুম ডা.লায়েক উদ্দিন শপিং কমপ্লেক্সের ২য় তলায় ইসলামী ব্যাংক গোপালগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গোপালগঞ্জ জেলা শাখার এসএভিপি ও শাখা প্রধান এ.এইচ.এম.মোস্তফা কামাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অত্র শাখার এসসপিও আব্দুল্লাহ্ আল মামুন।

পি.ও মো.কাওসার আলী এবং এস.ও আব্দুল হালিম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাখার এসএভিপি ও শাখা প্রধান এ.এইচ.এম.মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল জলিল খান। বিশেষ অতিথি হিসেবে রুমী ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো.ফকরুল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, পৌর কাউন্সিলর নাজমুল হোসেন, এস.কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.আবু সাইদ মো.আব্দুল্লাহ্।

“সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক” মূল আলোচনা করেন গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাওলানা মো.হাফিজুর রহমান।

এসময় উক্ত ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ, এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ এস.কে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.আবু সাইদ মো.আব্দুল্লাহ্।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!