বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত দেবহাটার নওশের আলীর দাফন সম্পন্ন

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ২০ জনের মধ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর সখীপুর গ্রামের নওশের আলী রাসেদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার দুপুর দুটোয় দেবহাটার উত্তর সখীপুর গাজীপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত নওশের আলী রাসেদ (৪০) দেবহাটা উপজেলার উত্তর সখীপুর গ্রামের আমোদ আলীর ছেলে ও ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল প্রধান শাখার আঞ্চলিক ব্যবস্থাপক।

নহিত নওশের আলী রাসেদ এর স্ত্রী সাথী আক্তার জানান, তার বাপের বাড়ি খুলনা শহরের শিববাড়ি মোড়ে। রবিবার ভোরে শিববাড়ি মোড় থেকে তার স্বামী ঢাকার মতিঝিলে ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে বের হন। সোনাডাঙা বাসস্টাণ্ড থেকে ঢাকা -ভাঙা হাইওয়ে এক্সপ্রেসে ওঠেন। সকাল সাড়ে সাতটার দিকে বাসটি মাদারীপুরের শিবপুর কুতুবপুর এলাকায় পৌঁছানোর পর বাসের সামনের বাম পাশের টায়ার পাঞ্চার হয়ে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। সোমবার সকাল সোয়া ১১টার দিকে তার লাশ উত্তর সখীপুর গ্রামের বাড়িতে আনা হয়।

এ সময় দুই মেয়ে সাফা (১০) ও সারাসহ (৭) পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। সোমবার দুপুর দুটোয় উত্তর সখীপুর গাজীপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে নওশের আলী রাসেদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!