বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

কালিগঞ্জে হয়রানী ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

অহেতুক হয়রানী ও দীর্ঘদিনের অর্জিত সন্মান ক্ষুন্ন করতে একটি চক্রের অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের।

কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় লিখিত বক্তব্যে তিনি বলেন আমার নিজ ব্যবসার পাশাপাশি জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে জনসেবায় নিঃস্বার্থ ভাবে সময় অতিবাহিত করছি। গত রবিবার (১২ মার্চ) আমাকে জড়িয়ে অহেতুক হয়রানীর লক্ষে, সামাজিক ও পারিবারিক ভাবে অর্জিত সন্মান ক্ষুন্ন করতে এবং হেয় করতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পরিচয় দানকারী জয়নাল ইসলাম পিতাঃ মোকছেদ আলী গাজী গ্রামঃ পশ্চিম পাইকাড়া, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা। অথচ সে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সদস্য পদেও নেই। সরকার দলীয় সংগঠনের পদ পরিচয় দিয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এই জয়নাল ইসলাম সহ তার কতিপয় স্বার্থান্বেশী ব্যাক্তি পরিকল্পিত ভাবে হয়রানী ও সন্মান ক্ষুন্ন করতে মিথ্যাচার করেছে। আমার নিঃস্বার্থ জনসেবায় ঈশ্বান্বিত হয়ে নানামুখী মুলত কালিগঞ্জে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে লাখ টাকার বানিজ্য শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার নাম ব্যবহার করা হয়েছে, যা আদৌ সঠিক নয়। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি দীর্ঘদিন অতি সুনামের সহিত জনসেবায় কাজ করছি, এ কারণেই কতিপয় ষড়যন্ত্রকারী হীন অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের আনছার আলী, মহিউদ্দিন, আব্দুস সবুর, আসরোব, মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, হোসেন আলী, আব্দুল কাসেমসহ ১৮ জন এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!