রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

“ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী উপজেলা চত্তর হতে বের হয়। র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন” বাংলাদেশের সংবিধানের ১৯ (৩) অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এদেশের নারী-পরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা- দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ন সাধারন সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা খাতুন প্রমূখ। আলোচনা সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন, নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!