শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার পরিচালক আর নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১২৫০ বার পড়া হয়েছে

নব্বইয়ের দশকের শেষের দিকে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি। বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ভারতের প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় নির্মাতা বাসু চ্যাটার্জি। আজ বৃহস্পতিবার সকালেই না ফেরার দেশে পাড়ি জমান এ নির্মাতা। মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বাসু।

 

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে বাসু চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাসু চ্যাটার্জি ১৯৩০ সালে ভারতের রাজস্থান প্রদেশের অজমের শহরে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাই থেকে প্রকাশিত সাপ্তাহিক একটি ট্যাবলয়েডে অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ‘তিসরি কসম’ চলচ্চিত্রে বাসু ভট্টাচার্যর সহকারী হিসেবে কাজ করতেন বাসু। নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সারা আকাশ’ (১৯৬৯)। এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন তিনি। ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৮ সালে। মুক্তির পর সিনেমাটি দুই বাংলাতেই দারুণ জনপ্রিয়তা পায়।

এটি ছাড়াও ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘বাতো বাতো মে’, ‘চামেলি কি শাদি’, ‘এক রুকা হুয়া ফয়সলা’, ‘কমলা কি মৌত’,-এর মতো অনেক দর্শকপ্রিয় বলিউড সিনেমা নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমা নির্মাণের জন্যও অমর হয়ে থাকবেন এই গুণী নির্মাতা।

আইএন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!