শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে পুলিশ কর্মকর্তাসহ আটক ৫

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে চাঁদা আদায়কালে পুলিশের এএসআই রুবেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে এদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে থানায়।

আটককৃতরা হলেন, আশাশুনির গদাইপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে রুবেল হোসেন (২৯), পিরোজপুর সদর থানার পান্তাডুবি গ্রামের রহম আলী শেখের ছেলে মনির হোসেন (৩৫), আনোয়ার শিকদারের ছেলে সোহেল শিকদার (৩৩), পূর্ব শিকারপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও পিরোজপুর জেলার চরলোহারকাটি গ্রামের ইউনুচ মৃধার ছেলে আবুল কালাম (৩৫)। রওশন মোল্লার ছেলে। এরমধ্যে রুবেল হোসেন পিরোজপুর সদর থানার এএসআই পদে কর্মরত।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, অনলাইনে জুয়া খেলেন দাবি করে আশাশুনির কল্যাণপুর গ্রামের আশিকুর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশের এএসআই রুবেল হোসেনসহ অন্যরা। সেই টাকা নিতে এসেছিল তারা। শুক্রবার রাতে চাঁদার টাকা নিতে আসলে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় আশিকুর রহমান ছয়জনকে আসামি করে একটি মামলা দিয়েছেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, মামলার অপর আসামি আশাশুনির কল্যাণপুর গ্রামের নজরুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!