শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রয়েল বেঙ্গল টাইগারের অর্ধগলিত লাশ উদ্ধার

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রয়েল বেঙ্গল টাইগারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। আজ রবিবার সকাল ৯টায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকার মুরালী খালের কিনারা থেকে হাড়গোড় সহ অর্ধগলিত এই বাঘের লাশ পাওয়া যায়।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা(এসও) নূর আলম জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে কলাগাছিয়ার মুরালী খালের পাশে গিয়ে মৃত বাঘের এই লাশ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। বাঘটি প্রায় এক মাস পূর্বে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। মৃত বাঘটিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘটিকে মাটিচাপা দেওয়া হবে।

স্টেশন কর্মকর্তা আরও জানান, বেশ কিছুদিন আগে ওই বাঘটিকে সুন্দরবনে চলাফেরা করতে দেখেছেন তারা। বাঘটি বয়সে বৃদ্ধ এবং তার চলাফেরার ক্ষমতা খুব কম ছিলো। শিকার করতে না পারার কারণে খাদ্যের অভাবে বাঘটি মারা গেছে বলে ধারনা করছেন তিনি।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যের অভাবে বাঘটি মারা যেতে পারে তবে চোরাশিকারীদের গুলিতে বাঘটি মারা গেছে কিনা তা তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!