বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

ফিরোজা মজিদ ট্রাস্ট ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ মাঠে ফিরোজা মজিদ ট্রাস্ট ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) ফিরোজা মজিদ ট্রাস্টের সহযোগীতায় ও সখিপুর উদয়ন সংঘের আয়োজনে এই টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ইকবাল মাসুদের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান, ডা: নজরুল ইসলাম, আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব আব্দুল মজিদ, উদয়ন সংঘের সভপতি আবু আব্দুল্লাহ আল আজাদ এবং সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ আরোও অনেকে।

খেলায় নালতা ক্রিকেট একাদশ, পারুলিয়া ক্রিকেট একাদশ, সখিপুর ক্রিকেট একাদশ, গাজিরহাট ক্রিকেট একাদশ, গরুহাট ক্রিকেট একাদশ, চৌবাড়ীয়া ক্রিকেট একাদশ ও ইন্দ্রনগর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।

উক্ত খেলায় গাজিরহাট চাম্পিয়ন ও পারুলিয়া গরুহাট একাদশ রানার্সআপ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!