শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭১ বার পড়া হয়েছে

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় পাচার প্রতিরোধ কমিটির কর্ম পরিধির সুযোগে ও চ্যালেঞ্জ বিষয়ে সাতক্ষীরা জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনসিডিন বাংলাদেশের আয়োজনে শনিবার বেলা ১১ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরর প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি।

ইনসিডিন বাংলাদেশের প্রতিনিধি সাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসালামিক ফাউন্ডশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ, নির্যাতিত নারীদের পক্ষের আইনজীবি আসাদুজ্জামান দিলু, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

বক্তারা বলেন, শিশু পাচার প্রতিরোধে সরকারের দপ্তর সমুহের কাজের সমম্বয়, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলার ভিকটিম ও স্বাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সাথে বক্তারা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকাকে বিশেষ জোন হিসেবে ঘোষনার দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!