শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

কালিগঞ্জ প্রেসক্লাবে সংখ্যালঘু পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে শুক্রবার (২২ নভেম্বের) বেলা ১১ টায় হলরুমে দুই জমি ক্রয় করে চার শতক জবর দখলের প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার নলতার মৃত দুঃখে সরকারের পুত্র বিশ্বনাথ সরকার। তিনি বলেন- নলতা ইউনিয়নের তপশীল সম্পত্তি থেকে ২শতক জমি ক্রয় করে ৪শতক জমি জবর দখল ও হয়রানি করে চলেছে আনিছ মোড়ল গং। আনিছ মোড়লের নেতৃত্বে ১৪/১৫ জন সঙ্গবন্ধ হয়ে দীর্ঘ ২৫ বছরের দোকান ঘর জবর দখল করে নেয। আমিসহ সংখালঘু সম্প্রদয়ের পরিবারের সদস্যরা আনিছ মোড়লের সঙ্গবদ্ধ দলের ভয়ে ভীত হয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের সহযোগীতা কামনা করছি। আমার পৈত্রিক জমি রক্ষা করতে গিয়ে পর সম্পদ লোভীদের হুমকি ধমকি ও মিথ্যা মামলার শিকার হয়েছি।আমি বাদী হয়ে পশ্চিম নলতা গ্রামের মৃত মোস্তফা মাস্টারের ছেলে আনিছুর রহমান ও পলাশ এর বিরুদ্ধে পৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা মোতাবেক আদালতে মামলা দায়ের করি, মামলা নং—পি ২২২২/২২কালি ধারা ফৌজদারী কার্যবিধি ১৪৫, ০৮/১১/২০২২ তারিখে। এর প্রেক্ষিতে কালিগঞ্জ থানার এস,আই সেলিম রেজা উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। তিনি বিজ্ঞ আদালতের নির্দেশে তপশীল সম্পত্তিতে উভয় পক্ষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ২য় পক্ষ কে আগামী ২২/০১/২০২৩ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে সাতক্ষীরায় হাজির হয়ে তপশীল বর্নিত জমি সংক্রান্ত কারণ দর্শানো নোটিশ প্রদান করলেও আনিছ মোড়ল গং তা উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। আনিছ নলতা মৌজার জে,এল নং—১০, খতিয়ান নং—এস,এ ১৫৬০, দাগ নং—১৩২২, জমির পরিমান ১৯ শতকের মধ্যে প্রদান করলে আদালতের ১৪৫ ধারা ও থানা পুলিশের নোটিশ উপেক্ষা করে। এদিকে আনিছ মোড়ল আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জমি জবর দখল করে ঘেরা বেড়া দিয়েছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের খুন যখম করবে। আমরা বর্তমানে অসহায় হয়ে পড়েছি। আমাদের দিনআনা দিন খাওয়া সংসার নিয়ে বেঁচে আছি। তারপরে আনিছ গংয়ের অত্যাচারে নিরুপায় হয়ে আমিও আমার পরিবারের সদস্যরা সংবাদ পত্রের মাধ্যমে এবিষয়ে পুলিশ ও প্রশাসনের উদ্ধর্তন কতৃর্পক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!