রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

তালায় জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২ টি পরিবার

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় খলিলনগরে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার খলিলনগর ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ক- শ্রেণিভুক্ত ৪২ টি পরিবারের মাঝে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এই জমির দলিল ও ঘর হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার তারেক সুলতান, খলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সেলিম গাজী, প্রকাশ দালাল, মেহেদী হাসান পাঁড়, শিরিনা প্রমুখ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ৪২টি, তালা সদরে ১২টি, ইসলামকাটিতে ১৬টি, তেঁতুলিয়ায় ৯টি ও সরুলিয়া ইউনিয়নে ২১টি ঘরের জন্য জমি ক্রয় করে ঘর নির্মাণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!