বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

তালায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলার প্রতিপাদ্য বিষয় “বিদ্যুৎ ও পানি অপচয় রোধ”, “ইন্টারনেটে আসক্তির ক্ষতি”, “ফাস্ট ফুডের ক্ষতি” এবং “সৌর বিদ্যুতের সম্ভাবনা”। বুধবার (৯ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তরের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদো পারভীন পাঁপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন প্রমুখ। মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ১৫-২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!