বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

সাতক্ষীরা প্রেসক্লাবে পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবে পরসম্পদলোভী, আদালত অবমাননাকারী ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে রিখিত বক্তব্য পাঠ করেন জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের রমজান আলী।

 

তিনি লিখিত বক্তব্যে বলেন-আমি ও আমার ভাই মোঃ জহুর আলীসহ পরিবারের সকলকে নিয়ে শান্তিতে বসবাস করে আসছিলাম। কিন্তু পূর্ব নলতা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী, পরসম্পদ লোভী, আদালতের আদেশ ও চেয়ারম্যানের শালিষ অমান্যকারী, পূর্ব নলতা গ্রামের ছামসুর রহমানের পুত্র আব্দুর রাশেদ, মৃত ইছল উদ্দিন এর পুত্র নজরুল ইসলাম ও মৃত আব্দুল আজিজ এর পুত্র আবু হাসান গং পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের পৈত্রিক ও রেকডিয় সম্পত্তি বারবার জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তাদের হীন অপচেষ্টার প্রতিকারে প্রার্থনায় আমরা গত ১৫/ ০৩/২২ তারিখে বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় পি৪৪৯/২২ নং মামলা দায়ের করি। এ মামলায় নলতা মৌজার ১০ নং জে,এল, ৭৮৩ নং খতিয়ানের ২২ শতক জমি আমাদের অনুকূলে পঞ্চাশ বছরের বেশি সময়ে দখলে ও কাগজপত্র আছে মর্মে রায় দেন। আদালতের এ আদেশ উপেক্ষা করে গত ১৪/০৫/২২ তারিখে আব্দুর রাশেদ গং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বে-আইনে জনতা দলবদ্ধ হয়ে উক্ত জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করি। চেয়ারম্যান গ্রাম্য আদালতের মধ্যস্ততায় শালিষের ব্যবস্থা করিলে তাদের অনুকুলে কাগজপত্র দেখাতে না পারায় তফশীল সম্পত্তিতে তাদের না যাওয়ার জন্য রায় দেন আমাদের পক্ষে। অথচ আব্দুর রাশেদ গং আদালত ও পরিষদের রায় উপেক্ষা করে মরিয়া হয়ে আমাদের ঐ জমি দখলে যাবে বলে প্রকাশ্যে হুমকী দিতে থাকে। একপর্যায়ে গত ২১/০৮/২২ তারিখে ফ্লিমি স্টাইলে ভাড়াটিয়া গুন্ডা আর বহিরাগত লাঠিয়ালদের নিয়ে আমাদের জমি দখলের লক্ষে খুপড়ী ঘর বাঁধে। এক্ষনে স্থায়ী দখলের লক্ষ্যে মহড়া দিচ্ছে প্রতিনিয়ত। আমি ও আমার ভাইসহ পরিবারের সদস্যরা বর্তমানে তাদের ভয়ে ব্যাপক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। আমরা এলাকার অতি সহজ সরল হওয়ায় তাদের হীন কর্মকান্ডের মোকাবেলা করতে পারছিনা। তাদের হীন কর্মকান্ডের বাঁধা দিতে গেলে আইন শৃঙ্খলা বিঘ্নসহ আমরা তাদের দারা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্খা করছি।এঘটনার প্রতিকার প্রার্থনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ভূমিদস্যু ও পরসম্পদ লোভী আব্দুর রাশেদ গংদের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রিয় কলম সৈনিক ভাইদের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!