রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বত্ত মাছ উৎপাদন করেছে মৎস্য চাষী ও খামারিরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানবদেহ আমিষের চাহিদা পুরণে জাতীয়ভাবে মৎস্য উৎপাদন গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে সাতক্ষীরা।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১২ টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুজ্জামান প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

“নিরাপদ মাছে ভরবা দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে এ বছর স্বাস্থ্য বিধি মেনে আজ শনিবার থেকে আগামী ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‍্যালী, আলোচনা সভা ও সাতক্ষীরা পৌর দীর্ঘিসহ বিভিন্ন উন্মুক্ত জলাশায়ে পোনা মাছ অবমুক্তকরণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!