বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন।

সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র সূরা ফাতিহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু সহ ‘৭৫ এর ১৫ আগস্ট মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন’র সহধর্মিনী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মিঃ এ্যান, মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা (এমপি), বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি সমাধিসৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!