শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

খুলনার কয়রায় লবন সহিষ্ণু ধানবীজ বিতরণ 

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

আজ (৫ জুলাই) মঙ্গলবার সকালে খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল শাখা অফিসে লিডার্স এর সহযোগিতায় ২২৩ জন কৃষকের মাঝে ১৭৫০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে।

লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল এর সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা সদস্য বিথিকা মন্ডল, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জাফর আলী মোড়ল, কৃষি বিষয়ক সম্পাদক শাহআলম গাজী প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ ও খরা সহনশীল ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এসব ধান বীজের মধ্যে রয়েছে বিআর-২৩, ব্রিধান-৫২, ব্রিধান-৬৭, ব্রিধান-৭৩, ব্রিধান-৭৮ ও ব্রিধান-৮৭।

প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় এলাকায় খাদ্য ঘাটতি পূরণে লবণ সহিষ্ণু জাতের ধান ও সবজি চাষের অনুশীলন বাড়োতে হবে। এই লবণ সহিষ্ণু জাতের ধান নিয়ে সবাইকে চাষ করার জন্য অনুরোধ করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!