রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

ঢাকা আহ্ছানিয়া মিশনের ক্যাম্পেইনে ‘সড়কে মাদক সেবন না করে গাড়ি চালান নিরাপদে ঘরে পৌঁছান’

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। সড়ক দুর্ঘটনার একাধিক কারণ রয়েছে, যেমন-দ্রুত গতিতে গাড়ি চালানো, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ, ফিটনেসবিহীন গাড়ি চালানো, মোটরযানে মানসম্মত হেলমেট ব্যবহার না করা, সিটবেল্টের অপর্যাপ্ততা, যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন না থাকা এবং মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে যানবাহন চালানো প্রভৃতি।

সড়ক দুর্ঘটনা এড়াতে এবং চালকদের মাদক সেবন থেকে বিরত রাখতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ কে লক্ষ্য করে বুধবার দিনব্যাপী ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কর্তৃক বাস্তবায়িত রোড সেফটি প্রকল্প কর্তৃক আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইন প্রোগ্রামে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেয়। পরিবহন চালকদের সচেতনতা বৃদ্ধিতে “সড়কে মাদক সেবন না করে গাড়ি চালান নিরাপদে ঘরে পৌঁছান” শ্লোগানটি সামাজিক গণমাধ্যমে প্রচার করেন।

উল্লেখ্য, ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২’ উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। ঢাকা আহছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কাযক্রম বাস্তবায়ন করে আসছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য সেক্টরের রোড সেইফটি প্রকল্প সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন-এর আয়োজন করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!