শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

গোপালগঞ্জ পৌর নির্বাচনে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর সংবাদ সম্মেলন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশ নেওয়া ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 

আজ সোমবার (৩০মে) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন- জোবায়ের ইসলাম ঝন্টু (পানির বোতল), শেখ জগলুল কাদের নয়ন (ব্রীজ), ফুল মিয়া মোল্লা (ডালিম ফল), মো. ইকবাল হোসেন (উট পাখি), মো. শফিকুল ইসলাম (পাঞ্জাবি), মো. চান মিয়া (ঢেঁড়শ)। 

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, গোপালগঞ্জ পৌরসভার নবগঠিত ১নং ওয়ার্ডের  ১টি কেন্দ্র হচ্ছে ৩২নং হরিদাসপুর ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়, অন্য কেন্দ্রটি নির্ধারন করেছে ৪০নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (গাবতলা)। কেন্দ্রটি হচ্ছে ১নং ওয়ার্ডের বাহিরে ৭নং ওয়ার্ডে। এ কেন্দ্রটি যদি হরিদাসপুর সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ৯৬নং কারারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় অথবা এম এ রউফ ফিজিক্যাল কলেজে স্থাপন করলে সকল শ্রেনি-পেশা ও গোষ্ঠীর ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবীতে এ সংবাদ সম্মেলন করেছেন উক্ত ৬ প্রতিদ্বন্দী প্রার্থী।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে গত ৯ ও ২২ মে ভোট কেন্দ্রটি স্থানান্তরের দাবীতে ওই ৬ প্রার্থী উক্ত বিষয়ে সম্মিলিতভাবে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে আবেদন জমা দেওয়া দিয়েও কোন সুরাহা না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

এ সময় প্রার্থীগণ মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!