রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

টুঙ্গিপাড়ায় ২ দিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন  

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ কর্তৃক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী (১৭-১৮ মে) টুঙ্গিপাড়া উপজেলার ২১নং কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ “শিশু মেলা” শুরু হয়।

শিশু মেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা শেষে  শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা পরিষদের সরকারি / বেসরকারী বিভিন্ন দপ্তর, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক স্টল সহ একাধিক স্টল এ শিশু মেলায় অংশগ্রহণ করে।

এর আগে আজ মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ  জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার  একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। 

আরো উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া  পৌর আ. লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক বি এম ফোরকান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী।

এ সময়  টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং টুঙ্গিপাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ ও জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!