রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

বিশ্ব মা দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

মা’ কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই। বিশ্ব মা দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ মে) গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন,জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- ছাত্র-ছাত্রীবৃন্দ সহ এনজিও সংস্থার নারী নেতৃবৃন্দ এবং সম্মানিত মা ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বিশ্বে শত প্রতিকূলতায়ও একজন মা তার সন্তানকে সমস্ত বিপদ থেকে সর্বত্র নিরাপদে রাখার চেষ্টা করেন। এমনকি কোন ক্ষেত্রে সাংসারিক ঝুট ঝামেলায় মা তার নিজের সুখ-শান্তি, আরাম-আয়েশ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যত ভেবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। এ সকল কর্মকান্ড কেবলই একজন গর্ভধারিণী মায়ের পক্ষে করা সম্ভব। আমাদের সমাজে প্রায়শই কু-সন্তান দেখা যায় কিন্তু কোন ক- মাতা আমরা দেখতে পাই না। পৃথিবীর সকল মায়ের চিরাচরিতভাবে সেক্রিফাইস মাইন্ডেট হয়। তাই আমরা আর কোন মায়েদেরকে কষ্ট দিব না। সুখে-দুখে, নানান প্রতিকূলতায় আমরা আমাদের মায়ের পাশে থাকবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!