শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনি বুধহাটা ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিল

✍️আজিজুল ইসলাম📝আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল হক ডাবলু। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুন, আশাশুনি প্রেসক্লাবের প্রভাষক মাসুদুর রহমান, গোলাম মোস্তফা, শেখ বাদশা, জগদীস চন্দ্র, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী, শেখ আরাফাত, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের ডাঃ রফিক আহম্মেদ, ইয়াছিন আরাফাত, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, নুরুজ্জামান জুলু, কবিরুল ইসলাম, রেজবিদান, ইউপি সদস্য মোজাম্মেল হক, আলহাজ্ব শফিউল আলম খোকন, আঃ রব, রবিউল ইসলাম, লিয়াকত আলি, ফিরোজ আহমেদ, শীষ মোহাম্মদ জেরী, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, মহিলা মেম্বার বিউটি খাতুন ও দোলন খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন, শীষ মোহাম্মদ জেরী। চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস। নির্বাচনের পর থেকে সাংবাদিকদের সাথে বসার পরিকল্পনা ছিল আমার, কিন্তু নানাবিধ সমস্যা ও কাজ গুছিয়ে নিতে সুযোগ হয়ে ওঠেনি। তাই মাহে রমজানকে বেছে নিয়েছি। সাংবাদিকরা দেশের কল্যাণে নিবেদিত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। ইউনিয়নকে গড়ে তোলা ও সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগিতা অবশ্যই কাম্য। তিনি সকল সাংবাদিককে পরিষদের দায়িত্ব পালনকালে কোন ত্রুটি হলে সংশোধনে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও জনকল্যাণ মূলক মনোভাব নিয়ে সাংবাদিক ও জন প্রতিনিধিরা এক সাথে কাজ করতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!