বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা সাতক্ষীরার শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অ প সা রি ত সাংবাদিক এম রফিকের মেঝ বোনের স্বামীর মৃ ত্যু তে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শো ক জ্ঞা প ন কলারোয়ার আমেনা হ ত্যা মা ম লা: হাইকোর্টে আপিলে স্বামী ও শ্বশুরের ফাঁ সি র পরিবর্তে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড সাতক্ষীরায় যা ন জ ট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যা ন জ ট নি য় ন্ত্র ণে আনার আশাবাদ ২০২০ সালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রানবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হা ম লা মা ম লা, আ’লীগের ১০ নেতা কর্মী কা রা গা রে তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন 

গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজীর বাজারে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয়ের এ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান, সদর উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।

গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় ৩৫ জন ডিলারের সহযোগিতায় পারিবারিক কার্ডের মাধ্যমে জেলার মোট ৮৯,১০৫টি স্বল্পআয়ের পরিবারের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবি’র এ সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। জনপ্রতিনিধিদের সুপারিশকৃত পারিবারিক কার্ড সহ একজন ক্রেতা ৫৬০ টাকায় ২ লিটার বোতলজাত সয়াবিন তেল (২২০ টাকা), ২ কেজি প্যাকেটজাত চিনি (১১০ টাকা), ২ কেজি প্যাকেটজাত মুসুরের ডাল (১৩০) এবং ২ কেজি প্যাকেটজাত ছোলা (১০০ টাকা) পাচ্ছেন।

তবে তীব্র গরমে রোজা রেখে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবি পণ্য কিনতে পেরে অনেক উপকারভোগী নারী ও পুরুষদেরকে বেশ স্বস্তি বোধ করতে দেখা গেছে। সরকারের সংশ্লিষ্টদের নিকট উপকারভোগীদের সংখ্যা আরও বাড়ানোর জোর দাবি জানান  তারা। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!