রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা তালায় গ্রামীণ অসহায় দরিদ্র নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক ও তথ্যকেন্দ্রের ৫৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তালার তথ্যকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার ও বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। ইউপি সদস্য শিরিনা সুলতানা, বিকাশ মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রাম্ভিক মহিলাদের মাঝে ভাতা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!