রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে গণহত্যা দিবসে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মোমবাতি প্রজ্জ্বলন, শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়।

সন্ধ্যায় উপজেলার পিরোজপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠির উপজেলা সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, লেখক কবি , সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র -শিক্ষক, সুশীল সমাজ ,সুধি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!