বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ (৫০) মারা গেছেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি বাঘের হামলায় নিহত হন। পরে তাকে উদ্ধার করে তার সহকর্মী মৌয়ালরা। তার মরদেহ লোকালয়ে আনা হচ্ছে বলে বনবিভাগ জানিয়েছে।

সোলাইমান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদর (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান, মৌয়ালদের সূত্রে জানতে পেরেছি, সোলাইমান বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তার উদ্ধারকারী সহকর্মীরা লোকালয়ে ফিরে না আসলে বিস্তারিত বলতে পারছিনা।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সপ্তাহখানেক পূর্বে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মধু সংগ্রহের অনুমতিতে বনের ভেতর যায় সোলাইমান শেখ। শুক্রবার সকালে কাচিকাটা এলাকায় তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছে। তার মরদেহ লোকালয়ে না আনা পর্যন্ত কোন কম্পোর্টমেন্টে মারা গেছেন বলতে পারছিনা। তবে যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন, বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপূরণ পাবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!