রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে তালায় শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমরাবন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরাবন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শিশু সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তন্বী মন্ডল। তন্বী তার বক্তব্যে বঙ্গবন্ধুর বণার্ঢ্য রাজনৈতিক জীবন সকলের সামনে তুলে ধরেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫ম শ্রেণির আরাফাত হোসেন ১ম, আফিয়া তানহা মাওয়া ২য়, তন্বী মন্ডল ৩য় স্থান অধিকার করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও আমরাবন্ধু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!