রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় তথ্য আপার নারীদের নিয় ৫৪তম উঠান বৈঠক

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় তথ্যকেন্দ্রের ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তালায় তথ্য আপার আয়োজনে মঙ্গলবার সকালে সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে উঠান বৈঠক হয়।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুনাহার।
তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ভাতা, মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।

বৈঠকে সরদার মশিয়ার রহমান তিনি তাঁর মূল্যবান বক্তব্যে সকল ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পর্ক অবগত করেন এবং বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।

প্রভাষক সুতপা রাহা তার বক্তব্যে সকল সরকারি দপ্তর হতে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা বলেন। সরকারি জরুরি ট্রোল ফ্রি হটলাইনের উপকারিতা, নারী উদ্যোক্তা হওয়ার কথাও বলেন।
সাথী রানী রায় তথ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি স্বাস্থ্য সেবা (ডায়াবেটিস, প্রেসার, ওজন, উচ্চতা, পালস অক্সিমিটার, বিএমআই) সম্পর্কে নারীদের অবগত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!