রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় নারী দিবস উপলক্ষে গ্রীন ম্যানের কুইজ প্রতিযোগিতা

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় গ্রীন ম্যানের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকালে তালার খলিলনগর ইউনিয়নে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রীর উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও নারীদের অগ্রযাত্রায় করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কুইজে প্রথম হয়েছেন শারমিন খাতুন, দ্বিতীয় হয়েছেন মোছাঃ লাবিবা ও তৃতীয় হয়েছেন রিক্তা আক্তার।

গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা। এসময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপায়ন মণ্ডল, বিদ্যালয়টির শিক্ষক মোঃ সালাউদ্দিন, মোঃ জিয়াউর রহমান, মোছাঃ লতিফা খাতুন, অখিল কুমার মণ্ডল, মোঃ আকরাম হোসেন, মোঃ হায়দার আলী এবং গ্রীন ম্যান সংগঠনের সিনিয়র সদস্য সুজয় চক্রবর্ত্তী, রাজু ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের ভূমিকা, বাল্য বিবাহ প্রতিরোধ করণীয় ও নারী অধিকার বিষয় দিকনির্দেশনা মূলক বক্ততা রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!