বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান

কালিগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসছে

সুকুমার দাস বাচ্চু::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় আগষ্ট মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিস এর এ জি এম মোঃ শরিফুল ইসলাম জানান প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগান কে সামনে রেখে মুজিবশত বর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে ৯৯% কাজ অগ্রগতি হয়েছে।

কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় নতুন করে বিদ্যুৎ সংযোগের বিভিন্ন সময়ে উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সোমবার কালিগঞ্জ জোনাল অফিসে এ জি এম শরিফুল ইসলাম এর সাথে সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সাথে মত বিনিময়ে তিনি আরও জানান কালিগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। বর্তমান কালিগঞ্জ উপজেলায় সত্তর হাজার ৬শ ১৬ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছে। আগষ্ট মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন হলে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৮০ হাজারে দাড়াবে। আগষ্ট মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগের জন্য নিকটস্থ্য পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে এবং তাকে দ্রæত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কোন দালাল,বাটপার প্রতারকের মাধ্যমে নয় সরাসরি কালিগঞ্জ জোনাল অফিসে যোগাযোগ করলেই সংযোগ পাওয়া যাবে। আগষ্ট মাস জাতির জনকের শোকের মাস, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!