রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আশাশুনিতে ওয়েব ফাউন্ডেশন এর প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন 

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আশাশুনি উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মুলত আদিবাসী, দলিত, ট্রান্সজেন্টার ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন ছিল এই সভার মূল উদ্দেশ্য। মঙ্গল মাহাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাংবাদিক এম এম নূর আলম, আকাশ হোসেন, রবিউল ইসলাম তোতা, আহসান উল্লাহ বাবলু, আরিফুল ইসলাম, বি এম আলাউদ্দিনসহ শতাধিক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

প্রকল্প অবহিত করন সভা শেষে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও নৃ-গুষ্ঠি সম্প্রদায়ের মঙ্গল মাহাতকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়া সক্রিয় করনের লক্ষ্যে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েব ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর মো. জহির উদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!