বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

✍️গৌতম চন্দ্র বর্মন🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৯২ বার পড়া হয়েছে
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী কর্নেট সাংস্কৃতিক সংসদের ৪০ বছর পুর্তি উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দিন ব্যাপি সদর উপজেলার আকচায় স্বপ্ন জগৎ পিকনিক স্পটে এ মিলন মেলার উদযাপন করা হয়।
বর্ষপুর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সঞচালনায় বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ-সভাপতি শামিম ফেরদৌস টগর, সারোয়ার চৌধুরী, সিদ্দিক বাবু,সাংবাদিক বিশাল রহমান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, এ্যাড. জাহিদ ইকবাল প্রমুখ।
পরে সদস্যদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সংগঠনটি ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়াঙ্গনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ১৯৯০ সালে সংগীত ও শিল্প সাহিত্য অঙ্গনকে সম্পৃক্ত করে সাংস্কৃতিক অঙ্গনেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কর্নেট সংস্কৃতি সংসদ। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতি বছর সংগঠনটি ১৬ দিনব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা আয়োজন করে আসছে।বর্তমানে সংগঠন টি অতীত  সাংস্কৃতিক  ব্যক্তিত্যদের জীবনী সংগ্রহ করে সাংস্কৃতিক মিউজিয়াম তৈরির কাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!